[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুর থেকে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত জুয়েল গ্রেফতার


sohel প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন /
নিয়ামতপুর থেকে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত জুয়েল গ্রেফতার

এম. মরিয়ম খাতুন, স্টাফ রিপোর্টার*

৯টি মামলা ও ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনা ও দিক-নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত মোঃ জুয়েলকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নিয়ামতপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জুয়েল নওগাঁ জেলার মান্দা উপজেলার মইভালাইন গ্রামের মৃত সাদেকের ছেলে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত জুয়েল পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে নওগাঁ জেলাসহ বিভিন্ন জেলার থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ মোট ০৯টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ০৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7