[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত


sohel প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় মাদকের বিরুদ্ধে সফল অভিযান, মাদক বিক্রেতা গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার এবং নানাবিধ: অপরাধ দমনে সোচ্চার ভূমিকা রাখায় জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিমকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কর্ম সম্পাদনে বিশেষ ভূমিকা রাখার জন্য এর স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রাসঙ্গিক ক্রমে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মাদক সহ নানা: অপরাধ কর্ম নির্মুলে ‘জিরো টলারেন্স’ নিয়ে কাজ করার মনোবাসনা নিয়ে আছি। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন।
সূত্র মতে, বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলা (উত্তর) পুলিশ সুপার মোঃ মাসুদ আলম তার হাতে এ পুরস্কার তুলে দেন।

Bangla Photocard Generatorv3.7