

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
সাংবাদিক ফারুক আহমেদের বাবার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান
সিরাজগঞ্জের সলঙ্গা রিপোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক, জোনাকি টিভির বিভাগীয় প্রধান, মানবাধিকার চিত্র টিভির জেলা ও দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদের বাবার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সলঙ্গা রিপোটার্স ইউনিটির বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক বিন্দু এবং সুশিল সমাজের লোকজন। সাংবাদিক ফারুক আহমেদ আকন্দের বাবা বগুড়া টিি এম এস এস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষে তার নিজ বাড়িতে অবস্থান করছেন। গত সোমবার (২১ মে ) হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে, তাৎক্ষণিক তাকে তাড়াশ সদর সরকারী হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া টি এম এস এস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেয়া হলে। হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে ভর্তি করার পরামর্শ দেয়ায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ভর্তি করা হয়।
সলঙ্গা রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সাহেদ আলীসহ তাড়াশ মহিলা ডিগ্রি কলেজর অধ্যাপক জাফর ইকবাল তাদের বক্তব্যে বলেন, আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক ফারুক আহমেদ আকন্দের পিতা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আমরা ফারুক আহমেদ আকন্দ এবং তার পরিবারের পাশে আছি এবং তাদের জন্য ধৈর্য ও সাহস কামনা করছি। রিপোটার্স ইউনিটির সহসভাপতি সাংবাদিক সাহেদ আলী আরো বলেন, আমি দেশবাসী, এবং সংগঠনের সব সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই তার পিতার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। একসঙ্গে আমাদের দোয়া এবং সমর্থন তার সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু বলেন, আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। যেন ফারুক আহমেদ আকন্দের পিতা দ্রুত আরোগ্য লাভ করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং আমরা তার উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এই কঠিন সময়ে তার পরিবারের পাশে রয়েছি এবং তাদের জন্য ধৈর্য ও শক্তির প্রার্থনা করছি। আমি দেশবাসী এবং মানবাধিকার সংগঠনের সকল সদস্যের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি, সম্মিলিত দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক কে এম আল আমিন তার বক্তব্যে বলেন, সাংবাদিক ফারুক আহমেদ আকন্দের পিতার অসুস্থতার খবর আমাদের সকলের জন্য বেদনাদায়ক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে পরিবারের মাঝে ফিরিয়ে দেন। আমি সংগঠনের সকল সদস্য এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই কঠিন সময়ে তার পিতার জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি, আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের সম্মিলিত দোয়ায় তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন।
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
আপনার মতামত লিখুন :