[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ঢাকায় ৮ বছরের মেয়েকে ধর্ষণ শেষে হত্যার পর চট্টগ্রামে ও ৫ বছরের শিশু ধর্ষণ, ধর্ষণকারী কে পুলিশ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা


sohel প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ২:২৫ অপরাহ্ন /
ঢাকায় ৮ বছরের মেয়েকে ধর্ষণ শেষে হত্যার পর চট্টগ্রামে ও ৫ বছরের শিশু ধর্ষণ, ধর্ষণকারী কে পুলিশ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

ঢাকায় ৮ বছরের মেয়েকে ধর্ষণ শেষে হত্যার পর চট্টগ্রামে ও ৫ বছরের শিশু ধর্ষণ,
ধর্ষণকারী কে পুলিশ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী রামিসাকে ধর্ষণ’র হত্যা করার ঘটনার রেশ না কাটতেই চট্টগ্রামে ও মাত্র ৫ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।ধর্ষণকারী কে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে পুলিশের সাথে জনতার বাক বিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি বর্ষণ করতে ও বাধ্য হয় বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
সূত্র থেকে পাওয়া সংবাদ জানা গেছে, ঢাকার পর চট্টগ্রামের বাকলিয়ায থানার চেয়ারম্যান ঘাট এলাকার একটি ভবনে ৫ বছরের শিশুকে ধর্ষণ করা হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী কে আটক করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিতে গেলে বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বলে ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রতিবাদে পুরো এলাকা জুড়ে সর্ব শ্রেণী ও পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে।
এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্তে পাওয়া সংবাদে জানা গেছে, ঘটনার এলাকা ছাড়িয়ে তা পুরো চট্টগ্রাম শহরে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7