অপরাহ্ণ ০৬:৩৬
শুক্রবার
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ দিন জেলদণ্ড শেষে”প্রশাসন পকেটে রাখি”বলা সেই বালু খে’কো শাহাদাত গ্রেপ্তার:আবারো ২০ দিনের জেল


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন /
১৫ দিন জেলদণ্ড শেষে”প্রশাসন পকেটে রাখি”বলা সেই বালু খে’কো শাহাদাত গ্রেপ্তার:আবারো ২০ দিনের জেল

মোঃ নুরুল আলম

২৩ এপ্রিল ২০২৬, বান্দরবানের লামায় বিশেষ অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে লামার প্রভাবশালী ও বালু মা’ফিয়া চ’ক্রের বস খ্যাত বালু শাহাদাত গ্রেপ্তার। বিশেষ আদালতে ২০দিনের জেল প্রদান।
বহুদিন ধরে লামা পৌরসভার ১নং ওয়ার্ড টিটিএন্ডডিসি এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এই শাহাদাত সিন্ডিকেট। মাসখানেক আগেও উপজেলা প্রশাসন হতে অভিযান চালিয়ে একই ব্যক্তিকে ১৫ দিনের জেল দেয়া হয়। জেল থেকে বেরিয়ে আরো বেপরোয়া হয়ে পরে শাহাদাত।

গতকাল সোশ্যাল মিডিয়ায় প্রচার করা ভিডিওতে দেখা যায়, বালু উত্তোলনে বাধাদানকারী একজনকে প্রকাশ্যে শাহাদাত বলছে, তোমার দাদার দাদাও কবর থেকে উঠে আসলে কাজ বন্ধ করতে পারবে না। প্রশাসন আমার পকেটে থাকে। আজ সেই প্রশাসন বালু শাহাদাতকে হাতেনাতে ধরে জেলে দেয়। জনসাধারণ ধাওয়া দিয়ে ধরে প্রশাসনের হতে তুলে দেয়। এই শাহাদাত সাংবাদিকদের অকথ্য গালাগালও করে। বালু উত্তোলনে বাঁধাদানকারী সকলকে হুমকি দেয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানায় টিটিএন্ডডিসির আবুস শুক্কুর, ফারুক, আহসান, তাহের সহ প্রায় ১০-১২ জন প্রতিবাদী তরুণ। তারা জানায়, একের পর এক বালুর পাহাড় গড়ে তুলে এই শাহাদাত। কোনো কিছুর তোয়াক্কাই করে না সে। তার পেছনে নাকি অনেক বড় বড় প্রভাবশালী মহল রয়েছে। কেউ তাকে কিছু করতে পারবে না। যারাই বাধা দিবে, তাদেরকে দেখে নেয়া হবে। শাহাদাতের হু’মকির সম্মুখীন টিটি এন্ড ডিসির তরুণরা নিজেদের নিরাপত্তায় লামা থানায় সাধারণ ডায়েরি করার ব্যবস্থা গ্রহণ করে। থানার সাব ইন্সপেক্টর জিয়াউর রহমান ভুক্তভোগীদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।