অপরাহ্ণ ০৬:৩৮
শুক্রবার
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হ্রদয় সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী-রামগড়- খাগড়াছড়ি সড়কের কয়লা বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ স্থানীয় অধিবাসীরা।

অবরোধ ঘটনায় প্রায় দেড় ঘন্টা সড়কটিতে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ ছিলো।
এমন পরিস্থিতিতে সেখানে উপস্থিত হন মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন। এ সময় এমপির সাথে থানার ওসি ও অন্যান্য অফিসাররা ছিলেন।
হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আশ্বাস দেন নুরুল আমিন এমপি। এতে অবরোধ কারীরা অবরোধ তুলে নিলে পুলিশি তৎপরতায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নে অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য বললে একদল সন্ত্রাসী ছাত্রদল নেতা হ্রদয়ের ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে।
৫ দিন মৃত্যুর সাথে লড়ে বৃহস্পতিবার বিকালের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর সংবাদ এলাকায় এসে পৌঁছার পর দলীয় সহযোদ্ধা এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করে। এবং শেষোতক সড়ক অবরোধ করে।