অপরাহ্ণ ০৬:২৪
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার একটি বয়লার ফ্যাক্টরিতে কর্মরতাবস্থায় বয়লার বিষ্ফোরণে চট্টগ্রামের মীরসরাইয়ের ফরহাদ নিহত


sohel প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ২:২৩ অপরাহ্ন /
ঢাকার একটি বয়লার ফ্যাক্টরিতে কর্মরতাবস্থায় বয়লার বিষ্ফোরণে চট্টগ্রামের  মীরসরাইয়ের ফরহাদ নিহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন (৩২) নামে একজন ঢাকার একটি বয়লার ফ্যাক্টরিতে কর্মরতাবস্থায় বয়লার বিষ্ফোরণে নিহত হয়েছেন।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৬ এপ্রিল (সোমবার) সকালে তার কর্মস্থল বয়লার ফ্যাক্টরিতে কর্মরতাবস্থায় বয়লার বিষ্ফোরণে নিহত হন তিনি।
নিহত ফরহাদ এর মরদেহ গ্রামের বাড়িতে আনার চেষ্টা চলছে।
গ্রামের বাড়িতে আনার পর পারিবারিক কবরস্থানে তাক দাফন করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তার নিকট ঘনিষ্ঠ জনদের কাছ থেকে জানা গেছে।
নিহত ফরহাদ এর পরিবারের লোকজন সহ গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে বলে ও সূত্র জানায়।