অপরাহ্ণ ০৯:৩৪
সোমবার
১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের ফটিকছড়ির একটি ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার, অচেতন আরো একজন


sohel প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন /
চট্টগ্রামের ফটিকছড়ির একটি ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে  ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার, অচেতন আরো একজন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ির একটি ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে একই কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে আরেক যুবককে।
৫ এপ্রিল (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যেকদর্শীরা জানিয়েছেন।
নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় হেঁয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এবং তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মী হিসেবে কাজ করতেন।
এ ছাড়া অচেতন থাকা যুবকের নাম মোঃ আরমান হোসেন। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রাশেদুলকে মৃত এবং আরমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোঃ তারেক আজিজ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দু’জন কোনো খাবার বা অনুরূপ কিছু গ্রহণ করেছিলেন।
তবে, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
তার শারীরিক অবস্থার উন্নতি হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে ও জানান দেন তিনি।