[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বাস-মাইক্রোবাসের সংঘর্ষ মুখোমুখি


sohel প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন /
বাস-মাইক্রোবাসের  সংঘর্ষ মুখোমুখি

আমাদের জন্মভূমি ডেস্ক

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে মুখোমুখি ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়।

তিনি আরও জানান, নিহত মাইক্রোবাসের চালকের নাম মো. রিপন। তিনি বরিশাল নগরীর বাসিন্দা। অপরজনের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Bangla Photocard Generatorv3.7