

আমাদের জন্মভুমি ডেস্ক:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক কারণ দেখিয়ে তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
অব্যাহতি সম্পর্কিত চিঠি স্বাক্ষর করে তিনি পুলিশ সদরদফতরে পাঠিয়েছেন।
শেখ সাজ্জাত আলী অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৭ নভেম্বর তাকে পুনর্বহাল করা হয় এবং ২০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেয়া হয়। তিনি মো. মাইনুল হাসানের স্থলাভিষিক্ত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের সময় পুলিশ শীর্ষ পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তা সরিয়ে দেয়া হয়।
তখনকার আইজিপি আবদুল্লাহ আল–মামুন কারাবন্দী হন।
৬ আগস্ট মো. ময়নুল ইসলামকে আইজিপি করা হয়। পরবর্তীতে মো. মাইনুল হাসান এবং পরে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার করা হয়।
আপনার মতামত লিখুন :