[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীর থানা থেকে লুট হওয়া গুলি-পুলিশের পোশাক উদ্ধার


sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৬:০০ অপরাহ্ন /
রাজশাহীর থানা থেকে লুট হওয়া গুলি-পুলিশের পোশাক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা

রাজশাহীতে লুট হওয়া গুলি ও পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব-৫ রাজশাহী। বুধবার দিবাগত রাত ১২টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

-৫ রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ২০২৪ সালের ৫ আগস্ট কাশিয়াডাঙ্গা থানা থেকে এসব সরঞ্জাম লুট করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার নবগঙ্গা এলাকা থেকে শটগানের ১৩ রাউন্ড গুলি, দুই সেট পুলিশের পোশাক, দুই সেট বেল্টসহ অন্যান্য সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জাম বিধিমোতাবেক কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7