চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সেমিনারে মীরসরাই বিএনপি’র সকল নেতা-কর্মীরা একাত্ম


sohel প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন /
চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সেমিনারে মীরসরাই বিএনপি’র সকল নেতা-কর্মীরা একাত্ম
[pnc_photonews_button]

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত প্রার্থী এবং উভয় গ্রুপের সকল নেতা-কর্মী (প্রায়) এক হয়ে যাওয়ায় এই আসনে ‘ধানের শীষ’ প্রার্থীর বিপুল ভোটে বিজয় লাভ করার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
৬ জানুয়ারি (সোমবার) চট্টগ্রামের মীরসরাই জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের আয়োজনে চট্টগ্রাম শহরস্থ হালিশহর ‘গ্র্যান্ড তাসফিয়া গার্ডেন’ এ অনুষ্ঠিত ‘সম্ভাবনার মীরসরাই ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাশাপাশি চেয়ারে বসেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, মনোনয়ন প্রত্যাশি হয়ে বঞ্চিত হওয়া মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। এর পাশাপাশি চট্টগ্রাম পেশাজীবী পরিষদ নেতা তাহের আহমেদ, চট্টগ্রামস্থ মীরসরাই জাতীয়তা ফোরাম’র আহবায়ক মোর্শেদ আলী, প্রবীণ বিএনপি নেতা অধ্যক্ষ আতিকুল ইসলাম লতীফি, মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, সাবেক আহবায়ক মাঈন উদ্দিন লিটন, কেন্দ্রীয় যুবদলের সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম প্রমুখ।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অনেক দায়িত্ববান নেতা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে অনেকেই বিগত সময়ে বর্তমানে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর ঘোর বিরোধী ছিলেন। আর এখন পূর্ব বিরোধী সকল নেতা ও তাদের সমর্থিত সাধারণ নেতা-কর্মীরা একাত্ম হয়ে যাওয়া ‘ধানের শীষ’র প্রতীক এর বিজয়ের সম্ভাবনা আর কোনো ক্রমেই উড়িয়ে দেয়া যাবে না বলে মনে করছেন অনেকেই।