[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২, মাদকদ্রব্য উদ্ধার


sohel প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ১:০০ পূর্বাহ্ন / ১৫
রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২, মাদকদ্রব্য উদ্ধার

সিনিয়র স্টাফ রিপোর্টার :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। সোমবার (৮ জুলাই) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, শাহমখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-৪ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৭ গ্রাম হেরোইন, ২১৫ গ্রাম গাঁজা, ৪ বোতল এ্যলকোহল ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7