অপরাহ্ণ ০৭:৩৭
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলায় প্রথম ময়মনসিংহ সদর


sohel প্রকাশের সময় : মে ২৯, ২০২৪, ১:৫৩ পূর্বাহ্ন / ২২
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলায় প্রথম ময়মনসিংহ  সদর

ময়মনসিংহ প্রতিনিধি:
শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই শ্লোগানকে ধারণ করে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনী, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনীতে ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান অর্জন করে।

ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে
রবিবার ২৬মে সকালে ময়মনসিংহের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা আক্তার। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা র্যালী ও মেলায় অংশগ্রহণ করেন।

এই উপলক্ষে ময়মনসিংহ জেলার মোট উপজেলার অংশগ্রহণে শিক্ষা উপকরণ মেলার আয়োজন করা হলে মেলায় দশটি উপজেলার ১০টি উপকরণ প্রদর্শনীতে প্রথম নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করে ময়মনসিংহ সদর উপজেলা। পরে সদর উপজেলা শিক্ষা অফিসার মদিকা পারভীন এর হাতে এই পুরস্কার তুলে দেন বিভাগীয় ও জেলা শিক্ষা কর্মকর্তারা।

Bangla Photocard PROv3.5
Live Preview:
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলায় প্রথম ময়মনসিংহ সদর