[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মান্দায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন /
মান্দায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হায়দার আলী নওগাঁর মান্দায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা শিক্ষা অফিসার আবু বাসার শামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন ৪৯ নওগাঁ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস.এম ব্রুহানী সুলতান মাহমুদ (গামা)

আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু, মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

Bangla Photocard Generatorv3.7