[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:২১ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : পতিত-বিতাড়িত এবং সরকারি ভাবে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা বাজারে ২৩ নভেম্বর (সোমবার) বিকালে স্থানীয় ২ নং হিঙ্গুলী ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন হাজারী, কামরান সরোয়ার্দী, নজরুল ইসলাম লিটন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন,বিএনপি নেতা হাসানুজ্জামান সানি, মীরসরাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব এমরান হোসেন , সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদুল হক সোহাগ ও সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মিয়াজি প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, বারইয়ারহাট পৌরসভা সহ সমগ্র মীরসরাইতে আওয়ামী সন্ত্রাসীদের ঠাই নেই। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মীরসরাইয়ের কোথাও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হলে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাদের সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।
পরে নুরুল আমিন এমপি ও দিদারুল আলম মিয়াজির নের্তৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরসভা বাজারের আবু উসামা সুপার মার্কেট এর সামনে সমাবেশে মিলিত হয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

2

2