[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মধুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন / ০
মধুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

(বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস
টাঙ্গাইলের মধুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মধুপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল,
স্বেচ্ছাসেবক দল,সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় হতে শুরু করে মধুপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

2

2