[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন / ০
নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাধন সাহা জয়ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) নবীনগর উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সমাজকল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় সৈনিক হোটেলের তৃতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু কাউছার, অবসরপ্রাপ্ত কর্পোরাল কামাল হোসেন, অবসরপ্রাপ্ত সৈনিক আশরাফুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন।

পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর অবদান এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের সামাজিক মর্যাদা, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অবসরপ্রাপ্ত সৈনিকরাও দেশের সম্পদ। তাঁদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানের ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

2

2