[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের করেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন / ০
গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের করেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাটে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ১৮ নভেম্বর (বুধবার) বাদ মাগরিব করেরহাট বাজারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, সাবেক সদস্য সচিব এয়াছিন মিজান, ইউনিয়ন বিএনপি’র বর্তমান সমন্বয়ক ফজলুল মুরাদ, যুবদল নেতা জামশেদ আলম ফার ফারুক প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ মেম্বার, ফেনী উপত্যকা বহুমুখী কাট ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক নুর আলম মেম্বার, বিএনপি নেতা ও করেরহাট উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহমেদ ডিপটি, বিএনপি নেতা সৈয়দ আমীর হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ জিয়া উদ্দিন, যুবদল নেতা এমডি সাঈদ, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সম্পাদক এমরান হোসেন শামীম প্রমুখ।
পরে সন্ত্রাস- নৈরাজ্য বিরোধী এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার ও ফেনী-রামগড় প্রদক্ষিণ করে।
বক্তারা রাজনৈতিক ভাবে বিতাড়িত ও সরকারি ভাবে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- বিগত ১৭ বছর আমাদের ওপর যে অত্যাচার-চালানো হয়েছিলো আমরা ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ ও প্রতিশোধ স্পৃহা হয়ে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের ওপর কোনো কিছু ই করিনি।
সুতরাং, তার পরে যদি কোনো ধরনের সন্ত্রাস- নৈরাজ্যে ও সহিংসতার সৃষ্টি করা হয় তাহলে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছি।

2

2