[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন / ০
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমানের বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার অভিযোগ।
ঘটনার পর পর-ই নিজের ফেইজবুক আইডি থেকে পোষ্ট করে দেয়া অভিযোগের তথ্য সাংবাদিকদের নজরে আসে।
আমিনুর রহমান জানান, রাতের কোনো এক সময় ২-৩ জন দুর্বৃত্ত তার বাড়ির সামনের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না।
তবে, তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্যান্যদের প্রাণপণ চেষ্টায় আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান তিনি।
আমিনুর রহমান আরো জানান, বিষয়টি রাতের দায়িত্বে থাকা পুলিশ বিটের উপ পরিদর্শক (এসআই) বাবুকে অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত পরিস্থিতি জানা যাবে বলে ও সহ ও পোষ্টে উল্লেখ করেছেন তিনি।
এদিকে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার আশঙ্কা এবং এ ধরনের কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
তবে, আমিনুর রহমানের বাড়িতে আগুন দেয়ার ঘটনার সাথে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কী না সেই বিষয়ে তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

2

2