[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পুলিশের ভুলে পেলেন মুক্তি


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন / ০
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পুলিশের ভুলে পেলেন মুক্তি
শুনুন বাংলায় Ready

বিনোদন ডেস্ক
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পুলিশের ভুলে পেলেন মুক্তি
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা
বলিউড পাড়ায় সাইবার অপরাধ আর তারকাদের হেনস্তার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার আইনি মারপ্যাঁচ আর পুলিশের ছোট এক ভুলেই বড় ধাক্কা খেলো মুম্বাই পুলিশ। অভিনেত্রী সোনাক্ষী সিনহার আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া এক যুবক শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে মুক্তি পেয়ে গেছেন।

‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

ঘটনার সূত্রপাত হয়েছিল যখন বলিউড সুন্দরী সোনাক্ষী সিনহা দেখতে পান যে, তার কিছু বিকৃত ছবি সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিষয়টি সহ্য করতে না পেরে তিনি সোজা দ্বারস্থ হন পুলিশের। তার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি মামলা রুজু করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই কাণ্ডের মূল হোতা দিল্লির এক বাসিন্দা—আরিয়ান দীপক জৈন।

এরপর গত ১৫ নভেম্বর সকালে দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানা পুলিশের সহযোগিতায় আরিয়ানকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। গ্রেফতার করে অভিযুক্তকে সোজা বিমানে উড়িয়ে নিয়ে আসে মুম্বাইয়ে। এরপর ছবি তৈরি ও তা ছড়ানোর কাজে ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইসগুলো উদ্ধারের জন্য আদালতে ওই যুবকের তিন দিনের রিমান্ড চাওয়া হয়।

পুলিশ ভেবেছিল রিমান্ড মঞ্জুর হওয়া কেবল সময়ের অপেক্ষা। কিন্তু আদালতে হাজির করার পরই মামলার মোড় ঘুরে যায় অন্যদিকে। বিচারক সোজা প্রশ্ন ছুড়ে দেন—দিল্লি থেকে গ্রেফতারের পর নিয়ম অনুযায়ী স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে সরাসরি মুম্বাই কেন নিয়ে আসা হলো? এই প্রশ্নের মুখে পুলিশ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি

2

2