[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা সাদিয়া জাহান প্রভা।


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন / ০
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা সাদিয়া জাহান প্রভা।
শুনুন বাংলায় Ready

বিনোদন ডেস্ক
শাড়িতে জড়িয়ে থাকে স্মৃতি, মায়া আর ভালোবাসার গল্প। কখনো প্রিয় কারও উপহার, আবার কখনো মায়ের আলমারি থেকে বেছে নেওয়া শাড়ি হয়ে ওঠে বিশেষ সাজের অনুষঙ্গ। এবার তেমনই একটি মজার খবর জানালেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। মায়ের শাড়ি জামদানি পরার আনন্দের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা।
আর নিজের জন্য শাড়ি না কিনে মায়ের আলমারি থেকেই পছন্দের জামদানি বেছে নেন সাদিয়া জাহান প্রভা। এর পেছনে রয়েছে মজার একটি কারণও। সেই মজার ঘটনা এবার সামাজিক মাধ্যমে পোস্ট করেন নিয়মিত সক্রিয় থাকা প্রভা। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন মুহূর্ত শেয়ার করে নেন তিনি।

মায়ের প্রভা বলেন, জামদানি পরার ইচ্ছা হলে সাধারণত নিজের জন্য শাড়ি কেনেন না বলে জানিয়েছেন প্রভা। বরং মায়ের সংগ্রহ থেকেই পছন্দমতো একটি শাড়ি বেছে নেন। তিনি বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’ এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও রয়েছে বলে জানান অভিনেত্রী।

প্রভা বলেন, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

2

2