
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম: প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর (বুধবার) বিকাল ৪ টায় মীরসরাই উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে তা ঢাকা-চট্টগ্রাম মহা সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম সড়কের কোলঘেঁষা বনফুল’র সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক ও উপজেলা যুবদলের সহ সমন্বয়ক এস এম সুমন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন।
এ সময় বিএনপি নেতা মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, আজিজুর রহমান চৌধুরী, কাজী রেজাউল করিম, যুবদল নেতা সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :