অপরাহ্ণ ০১:৪২
বৃহস্পতিবার
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ৫৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ গোলাম হোসেন (৬০)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।


sohel প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন / ০
রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ৫৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ গোলাম হোসেন (৬০)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
শুনুন বাংলায় Ready

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর ২০২৬ তারিখ ১৯৪০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন পিয়ারপুর গ্রামস্থ ধুরইল বাজার হইতে কালীগঞ্জ বাজার গামী পাকা রাস্তার উপর আসামী মোঃ গোলাম হোসেন (৬০) অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে গমন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ গোলাম হোসেন (৬০) পিতা: মৃত আব্দুল মান্নান, সাং: সোহাগপুর, থানা: মোহনপুর জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫৯ গ্রাম হেরোইন, ০২ টি মোবাইল ফোন, ০১ টি সিএনজি এবং নগদ ৪,৯০০ টাকা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

বিশেষ দ্রষ্টব্য: উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলো।

2

2