পূর্বাহ্ণ ০৮:৪৫
বৃহস্পতিবার
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শ্রী প্রফুল্ল সরকারকে চান এলাকাবাসী


sohel প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন / ০
তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শ্রী প্রফুল্ল সরকারকে চান এলাকাবাসী
শুনুন বাংলায় Ready

বিশেষ প্রতিনিধি,(রাজশাহী)
রাজশাহীর তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও আধুনিক সমাজ গঠনে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব শ্রী প্রফুল্ল সরকার-কে আসন্ন নির্বাচনে কাউন্সিলর হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ জনগণ। এলাকার সুশীল সমাজ, তরুণ প্রজন্ম ও সর্বস্তরের মানুষের সমর্থনে তিনি জনগণের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
​উন্নয়নের ধারায় তানোর পৌরসভাকে আরও এগিয়ে নিতে এবং ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান করে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে শ্রী প্রফুল্ল সরকার ইতোমধ্যে একাধিক অঙ্গীকার ব্যক্ত করেছেন।
​তার প্রধান অঙ্গীকারসমূহ হলো:
​মাদক মুক্ত সমাজ গঠন: ওয়ার্ডের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদকমুক্ত সুস্থ পরিবেশ নিশ্চিত করা।
​বাল্যবিবাহ প্রতিরোধ: নারী শিক্ষা ত্বরান্বিত করতে এবং বাল্যবিবাহ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা।
​চাঁদাবাজি মুক্ত পরিবেশ: সাধারণ ব্যবসায়ী ও বাসিন্দাদের নিরাপত্তায় এলাকাকে চাঁদাবাজিমুক্ত ঘোষণা করে সুশাসন নিশ্চিত করা।
​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শ্রী প্রফুল্ল সরকার সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তিনি নির্বাচিত হলে তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
​নিজের প্রার্থিতা ও অঙ্গীকার সম্পর্কে শ্রী প্রফুল্ল সরকার বলেন, “উন্নয়নের ধারায় তানোর পৌরসভাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি জনগণের সেবা করতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আমার প্রতি তাদের আস্থা রাখবেন।”
​ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং স্থানীয়রা তার সমর্থনে ঐক্যবদ্ধ হচ্ছেন বলে জানা গেছে

2

2