অপরাহ্ণ ১২:৫৭
বুধবার
২৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলার ১ টাকার শিক্ষক লুৎফর রহমান প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরল সম্মানে ভূষিত, পেলেন নগদ ২ লক্ষ টাকা এবং আজীবন পেনশন’র সুযোগ


sohel প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন / ০
গাইবান্ধা জেলার ১ টাকার শিক্ষক লুৎফর রহমান প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরল সম্মানে ভূষিত, পেলেন নগদ ২ লক্ষ টাকা এবং আজীবন পেনশন’র সুযোগ
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : দেশের গাইবান্ধা জেলার ১ টাকার শিক্ষক নামে পরিচিত প্রবীণ/বৃদ্ধ লুৎফর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছ থেকে বিরল সম্মানে ভূষিত হলেন। এবং সাথে পেলেন নগদ ২ লক্ষ টাকা এবং আজীবন পেনশন পাওয়ার ও সুযোগ। সংগৃহীত তথ্য মতে,
১৯৭২ সালে লুৎফর রহমান এসএসসি পাস করেন নিজের এলাকা গাইবান্ধা জেলার একটি স্কুল থেকে। কিন্তু, ১৯৭৪ সালে ব্রহ্মপুত্র নদের সর্বগ্রাসী ভাঙনে উনার পরিবার একদম নিঃস্ব হয়ে যায়, এবং বন্ধ হয়ে যায় পড়াশোনা। নিজে না পারলেও নিজের চরাঞ্চল এলাকার অন্য কোনো বাচ্চার যেনো পড়াশোনা বন্ধ না হয় সেই জেদ থেকেই নদী পাড়ের সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়ানো শুরু করেন তিনি।
শুরুর দিকে তিনি একদম ফ্রিতে বাচ্চাদের পড়াতেন বলে জনশ্রুতি রয়েছে। পরে বাচ্চাদের অভিভাবকরা জোর করায় সম্মানী হিসেবে মাত্র ১ টাকা করে নেয়া শুরু করেন তিনি।
গত ৫২ বছরে বাজারে চাল-ডাল-তেলের দাম হাজার গুণ বাড়লে ও কিন্তু, লুৎফর রহমান মাষ্টারের ফি কিন্তু ১ টাকাই রয়ে গেছে!
এই ৮০বছর বয়সে ও তিনি একটা পুরোনো সাইকেল নিয়ে প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাচ্চাদের পড়াশোনার খবর নেন। রোদ হোক বা ঝড়-বৃষ্টি যা-ই হোক, খোলা আকাশের নিচে বা চরের বালুর ওপর বসেই ৩০-৪০ জন বাচ্চাকে একসাথে শিক্ষার আলো দিয়ে যাচ্ছেন তিনি।
এই ১ টাকা ফি দিয়ে উনার কাছে পড়া লেখার হাতে খড়ি নেয়া চরাঞ্চলের শতো শতো ছেলেমেয়েরা আজ দেশের বড়ো বড়ো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার এবং ব্যাংকার সহ আরো বহুবিধ: পেশাগত কাজে উচ্চ আসনে থাকলে তার খবর নেয়নি কেউ! এমনকি নিজের এলাকার মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল ও উনারই ছাত্র!
অথচ, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী- মানবিক ব্যাক্তিত্ব তারেক রহমান একটি অনুষ্ঠানে এসে তার সম্পর্কে বিস্তারিত জানতে পেরে কাছে ডেকে নিয়ে তার অতীত জীবনের গল্প শোনেন মনযোগ সহকারে। এবং তাকে বিরল সম্মাননা প্রদান করেন।
সংগৃহীত তথ্য সূত্র মতে, বিশ্ব শিক্ষক দিবসে ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেয়া তালিকা করা হয় সযলকারি ভাবে। আর সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান ওই এক টাকার মাস্টার খ্যাত প্রবীণ শিক্ষক/ব্যাক্তি লুৎফুর রহমান।অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজের পছন্দের স্পেশাল ৭ জনের তালিকায় ওই লুৎফর রহমানকে ও অন্তর্ভুক্ত করে নেন!
স্টেজে লুৎফর রহমানের মুখে তার ত্যাগের গল্প শুনে প্রধানমন্ত্রীকে রিতিমত থ বনে উপক্রম হয়। এবং তাৎক্ষণিক ভাবে ঘোষণা করেন, কোনো সরকারি চাকরি বা প্রাতিষ্ঠানিক স্কুলের সাথে যুক্ত না থাকলেও লুৎফর রহমান স্যার আজীবন সরকারি নিয়মেই অবসরকালীন পেনশন বা ভাতা পাবেন! সাথে রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান উনাকে নগদ ২ লাখ টাকা এবং সম্মাননা ক্রেস্ট দিয়েছে বিরল সম্মানে ভূষিত করেন।
লুৎফর রহমান কথা প্রসঙ্গে বলেন, একটা শিক্ষিত বাচ্চা কখনো গরিব হতে পারে না। তার এমন কথায় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
শেষান্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেলো দেশের ওই আলোকিত মানুষ লুৎফর রহমান এর আবাস ঠিকানা। তিনি বর্তমানে গাইবান্ধা সদর এর দিগারি ইউনিয়ন’র ৯ নং ওয়ার্ড এ অবস্থানে রয়েছেন।

2

2