পূর্বাহ্ণ ১০:২০
মঙ্গলবার
২২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় চেয়ারম্যান সুমনের নিজস্ব উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ন / ০
মান্দায় চেয়ারম্যান সুমনের নিজস্ব উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
শুনুন বাংলায় Ready

জেলা প্রতিনিধি:-এস কে দাস
নওগাঁর মান্দা উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমনের নিজস্ব উদ্যোগে পরিষদ চত্বরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমনের সার্বিক সহযোগিতায় এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
এতে আর্থিক সহায়তা প্রদান করে ‘আরবিস ইন্টারন্যাশনাল’ এবং পিকে এসএফ। সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, নওগাঁ শাখা।

শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১ নম্বর ভারশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন।

দিনব্যাপী পরিচালিত এই শিবিরে অভিজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চশমা ও সাশ্রয়ী মূল্যে ঔষধ প্রদান করেন। পাশাপাশি ছানি পড়া রোগীদের চিহ্নিত করে পরবর্তী ছানি অপারেশনের জন্য নওগাঁ চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাওয়া আসা থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

2

2