পূর্বাহ্ণ ০৪:২৯
বৃহস্পতিবার
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন এর পিএস মোজাম্মেল এর পর এপিএস হিসেবে নিয়োগ পেলেন পারভেজ


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন / ০
চট্টগ্রাম ১ মীরসরাই আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন এর পিএস মোজাম্মেল এর পর এপিএস হিসেবে নিয়োগ পেলেন পারভেজ
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর পিএস হিসেবে নিয়োগ পাওয়া মোজাম্মেল হোসেন এর কথা এখন আর কারো অজানা নেই।
তবে, অজানার বিষয় হলো- মোজাম্মেল এর পাশাপাশি এখন এপিএস হিসেবে নব নিযুক্ত হলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ।
বিষয়টি সম্পর্কে দলের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক নেতারা বলছেন-নুরুল আমিন এমপি নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক যে সব কাজ গুলো করে যাচ্ছেন তা তার পিএস মোজাম্মেল হোসেন এর একার পক্ষে সম্ভব হচ্ছে না বলে তার সহযোগী হিসেবে ছাত্রদল নেতা পারভেজকে এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন।
তা অত্যন্ত ভালো পদক্ষেপ আখ্যায়িত করে নের্তৃবৃন্দরা বলছেন- পিএস এবং এপিএস এর কাজ শুধু ফাইল নাড়াচাড়া বা বিভিন্ন কাগজ পত্রে এমপি থেকে সই/স্বাক্ষর করে নেয়া ই নয়। এর বাইরে দলের খবরাখবর রাখা এবং দলের কোনো নেতা কর্মী বিভিন্ন অবৈধ ও অনৈতিক কর্মের সাথে লিপ্ত থেকে এমপি’র সু’নাম ক্ষুন্ন করা সহ দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াচ্ছে কি না তার ও খবরাখবর রাখা। এবং তা এমপিকে অবহিত করানোর মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেয়ার পথ সুগম করে দেয়া।
একাধিক নেতারা মনে করছেন-এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- এমপি নুরুল আমিন এর বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড সহ বিভিন্ন প্রোগ্রাম পত্র-পত্রিকায এবং টিভি চ্যানেল এ কাভারেজ দেয়ার জন্য মীরসরাইতে দায়িত্ব রত: দেশের নামিদামি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেল এর পেশাদার সাংবাদিকদের জন্য সংবাদ কাভারেজ দেয়ার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নিমিত্তে ও একজনকে দায়িত্ব দেয়া।
যাতে করে সাংবাদিক নামধারী নামখাওয়াস্তের বিভিন্ন পত্র পত্রিকা এবং টিভি চ্যানেল এর নাম ব্যবহার করে প্রোগ্রামস্থলে অহেতুক ভিড় জমানো থেকে পরিত্রাণ পাওয়া বিশেষ ভূমিকা রাখা যেতে পারে।
বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রোগ্রাম গুলো পত্রিকা এবং টিভি চ্যানেল এ কাভারেজ দেয়ার পথ সহজতর করনে দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তির মাধ্যমে তা ফলপ্রসূ হবে।

2

2