পূর্বাহ্ণ ০৫:১৭
সোমবার
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পতেঙ্গায় মিয়ানমার থেকে চোরাচালান করা স্ক্র্যাপসহ ৭ জন আটক


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন / ০
পতেঙ্গায় মিয়ানমার থেকে চোরাচালান করা স্ক্র্যাপসহ ৭ জন আটক
শুনুন বাংলায় Ready

জামাল উদ্দীন : কক্সবাজার জেলা প্রতিনিধি
চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাচালান করে আনা বিপুল পরিমাণ লোহার ও পুরোনো ব্যাটারি স্ক্র্যাপসহ সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পতেঙ্গা থানাধীন সী বিচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩৩ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারি স্ক্র্যাপ জব্দ করা হয়। একই সঙ্গে সাতজন চোরাকারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, এসব স্ক্র্যাপ মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। পরে কার্গো বোটের মাধ্যমে সেগুলো কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করানো হয় বলে জানায় কোস্ট গার্ড।
জব্দ করা স্ক্র্যাপ, চোরাচালানে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে

2

2