পূর্বাহ্ণ ১২:৫৪
বৃহস্পতিবার
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সচিবের বড় ভাই পরিচয়ে ১ লাখ টাকা দাবি করায় আটক করা হয়েছে প্রতারককে


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন /
পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সচিবের বড় ভাই পরিচয়ে ১ লাখ টাকা দাবি করায় আটক করা হয়েছে প্রতারককে

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : পার্বত্য ​জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ভালো জায়গায় পদায়নের কথা বলে ১ লাখ টাকা দাবি করে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছে প্রতারক।
উক্ত প্রতারকের নাম রেজাউল করিম (৫৬)। সে ঢাকার মিরপুরের সেওড়া পাড়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
সূত্র জানায়, সরকারের পদস্থ এক সচিবের বড় ভাই পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে প্রতারণা করতে গিয়ে কে হাতেনাতে ধরা পড়ে সে।
ঘটনার সময় বিকাল ২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এমন অভিনব প্রতারণার ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই পরিচয় দিয়ে ওই প্রতারণার চেষ্টা চালায়।
সংশ্লিষ্ট প্রশাসন সূত্র জানায়, অভিযুক্ত প্রতারক নিজেকে সরকারের একজন প্রভাবশালী সচিবের বড় ভাই পরিচয় দিয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি ইউএনওকে ভালো ও গুরুত্বপূর্ণ স্থানে বদলি বা পদায়ন করিয়ে দেয়ার লোভনীয় প্রস্তাব দেন। এর বিনিময়ে তিনি কৌশলে ১ লাখ টাকা দাবি করেন। ১ লক্ষ টাকা না পাওয়ায় পরে ৫ হাজার টাকা পর্যন্ত দাবি করেন ঐ প্রতারক।
​বিষয়টি সন্দেহজনক মনে হলে ইউএনও কাজী শামীম অত্যন্ত চতুরতার সাথে ফাঁদ পাতেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে পূর্বপরিকল্পিত কথামতো ওই প্রতারককে হাতেনাতে আটক করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির প্রতারণার চাঞ্চল্যকর নানা তথ্য বেরিয়ে আসে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার আফিস সূত্রে জানা গেছে। উক্ত রেজাউল করিম দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার নাম ভাঙিয়ে বদলি বাণিজ্য ও নানা: ধরনের প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে।
এমন চাঞ্চল্যকর ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ও জানা গেছে।

2

2