পূর্বাহ্ণ ০১:৪১
মঙ্গলবার
১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ঘটনা পরকীয়ার আভাস


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন /
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ঘটনা পরকীয়ার আভাস

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে অঞ্জনা দাস (৪৪) নামের এক নিঃসন্তান গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সূত্র জানিয়েছে, পরকীয়া সংক্রান্ত বিষয়ে গত ৯ দিন পূর্বে একটি সালিশি বৈঠক হয়। ওই শালীশি বৈঠকে তাকে চরম ভাবে অপমান করা হয়। আর ওই অপমানের শিকার হয়ে ঘরে ফেরার পর সে অজ্ঞাত কারণে অসুস্থ্য হয়ে পড়ে। দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুর সাথে লড়ে ১৩ সেপ্টেম্বর (রবিবার) মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
ওই মৃত্যু ঘটনাকে অনেকেই রহস্য জনক মৃত্যু হিসেবে আখ্যায়িত করে।
রহস্য জনক মৃত্যু বরণকারীনি অঞ্জনা দাস পূর্ব চন্দ্রঘোনা হিন্দুপাড়ার কাঞ্চন দাস ওরফে লাল সাধুর স্ত্রী ছিলেন।
এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানায়, কিছুদিন আগে অঞ্জনা দাসের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন তার স্বামী কাঞ্চন দাস।
এবং ওই অভিযোগের ভিত্তিতে এলাকায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় সালিশানদের সামনে এক যুবকের সাথে অঞ্জনার কিছু ছবি ও ভিডিও ফুটেজ জনসমক্ষে উপস্থাপন করা হয়। যার ফলে, তাকে সামাজিক ভাবে চরম অপমান করা হলে সে মানসিক ভাবে ভেঙে পড়ে।
এলাকাবাসীর ধারণা, জনসমক্ষে এই অপমান সহ্য করতে না পেরে গত ৪ সেপ্টেম্বর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অঞ্জনা। পরে কেউ তা দেখতে পাওয়ার পর অন্যান্যরআ তাকে সেখান থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে চট্টগ্রামের সেন্ট্রাল হাসপাতালে এবং পরবর্তীতে জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় পুরো এলাকায় কানাঘুষার সৃষ্টি হয়েছে।
গৃহবধূ অঞ্জনার এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি জানিয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহির উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

2

2