[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট এলাকায় সন্ত্রাসী হামলায় এক সাংবাদিক ও এক যুবদল নেতা আহত


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট এলাকায় সন্ত্রাসী হামলায় এক সাংবাদিক ও এক যুবদল নেতা আহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট এলাকায় সন্ত্রাসী হামলায় এক সাংবাদিক ও এক যুবদল নেতা আহত হয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
পাওয়া সূত্র মতে-রাত ১০ টার দিকে সন্ত্রাসী করেরহাট বাজারে দক্ষিণ নিকটবর্তী এলাকায় অবস্থিত মাদ্রাসার সামনে বেসরকারি টিভি চ্যানেল ‘মোহনা টিভি’র মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের আহত ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।সন্ত্রাসী হামলায় আহত হলে তাকে স্থানীয় লোকজন বারইয়ারহাট পৌরসভাস্থ বিএম হাসপাতালে নিয়ে ভর্তি করান।
এদিকে ঘটনা ঘটেছে রাত ১০ টার দিকে। কিন্তু, এতো রাতে নির্জন ওই জায়গায় একা কেনো গিয়েছিলেন তিনি (সাংবাদিক কামরুল) ? এমন প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে মানুষের মধ্যে। এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব ঘটনার আদ্যোপান্ত আর কিছু-ই জানা যায়নি।
উল্লেখ্য যে, ক্ষমতাসীন দল বিএনপি’র নেতা কর্মীদের সাথে তো মীরসরাইয়ের প্রায় সব সাংবাদিকদের সাথে সু’সম্পর্ক/ভালো সখ্যতা রয়েছে। তাহলে এমন সন্ত্রাসী হামলা কে ঘটালো ওই সাংবাদিক কামরুলের ওপর?
বলাবাহুল্য যে, যেখানে মীরসরাইয়ের প্রায় প্রতিটি সাংবাদিকদের সাথে ক্ষমতাসীন দল বিএনপি’র নেতা কর্মীদের ভালো সখ্যতা রয়েছে সেখানে কি তার ওপর বিএনপি’র নেতা কর্মীদের মধ্যে কেউ হামলা চালাতে পারে?
ঘটনার নাটের গুরু কে এবং কেনো-ই বা এমন হামলা সেই বিষটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভাবে দেখে/জেনে কঠোর ভাবে পদক্ষেপ নিবেন বলে মানুষজন মনে করেন।
শেষোতক অনেকেই বলছেন যে বিএনপি’র নেতা কর্মীদের ঘাড়ে শোয়ার হবে না তো ঘটনার নাটকীয়তা?
অপরাধী ব্যাতিত যে কারো ওপর কোনো সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় বিধায়-ই এমনোতর: সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।
অন্যদিকে ওই এক-ই এলাকার এক-ই সময়ে বারইয়ারহাট থেকে সিএনজি যোগে বাড়িতে যাওয়ার সময় ১ নং করেরহাট ইউনিয়ন যুবদল নেতা আসলাম উদ্দিনের ওপর হামলা চালিয়ে তাকে ও আহত করেছে সন্ত্রাসীরা !
এক-ই এলাকায় এক-ই সময়ে একজন সাংবাদিকের ওপর হামলা এবং বর্তমান ক্ষমতাসীন দল হিসেবে বিএনপি’র এক নেতার ওপর হামলার ঘটনা ভাবনার বিষয় বৈকি?

2

2