[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পিতার দাবি পরিকল্পিত হত্যা


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৮:১২ অপরাহ্ন /
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পিতার দাবি পরিকল্পিত হত্যা

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বশুর বাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু খবর পাওয়া গেছে।
২ সেপ্টেম্বর (বুধবার) দুপুর সোয়া ১টার দিকে ইসলামপুর কাতালশাহ পাড়ায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
‎নিহতের পিতা নজরুল ইসলাম প্রকাশ একুশ কোম্পানি জানান, ৩ বছর পূর্বে ইসলামপুর কাতালশাহ পাড়ার আবুল কাশেমের বাড়ির আবু বক্করের পুত্র ওমর ফারুকের সাথে সুমাইয়া সিদ্দিকার প্রেমের সম্পর্কে বিয়ে হয়। স্বামী সৌদি আরব প্রবাসী। তাদের ঘরে কোন সন্তান নেই। পারিবারিক ভাবে কোনো কলহ বিবাদ ও ছিলো না। কিন্তু, শ্বশুর বাড়িতে এনজিও সংস্থার ঋণ নিয়ে ঝামেলা ছিলো। দুপুর সোয়া ১টায় পার্শ্ববর্তী একজনের কাছে মেয়ের মৃত্যুর খবর পেয়ে গিয়ে দেখি মেয়ের মৃতদেহ বিছানাতে পড়ে আছে। পরে স্থানীয় অধিবাসীরা রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎হত্যার বিষয়ে নিহতার পিতার দাবী- এ’টি স্বাভাবিক মৃত্যু না, তাকে হত্যা করা হয়েছে৷ হত্যার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের দাবী ও জানান তিনি।

2

2