

নিজেস্ব প্রতিবেদক সাগর,
নিয়ামতপুর উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়নের হাসুড়া গ্রামের এ ঘটনায় নিহত সজল মালি ওই গ্রামের লাদু মালির ছেলে।
স্থানীয় ও স্বজনদের অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে মানিক মালির স্ত্রী মুক্তি মালির সঙ্গে সজলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পাশে থাকা একটি লাঠি দিয়ে সজলের মাথায় আঘাত করা হলে তিনি রাস্তায় পড়ে যান।
এতে তার মাথায় গুরুতর ক্ষত সৃষ্টি হয় বলে জানা গেছে। এছাড়া বুকের নিচে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া যায় বলে স্বজনদের দাবি।
পরে গুরুতর আহত অবস্থায় সজলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের অভিযোগ, মারধরের কারণেই সজলের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :