

রাজশাহী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর চারঘাটে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১ সেপ্টেম্বর) চারঘাট উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বিকেলে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-০৬ আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে বুকে ধারণ করে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
সমাবেশে চারঘাট উপজেলা ও পৌরসভা বিএনপি এবং তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় বক্তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
এ সময় চারঘাট উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :