[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান পলাশের আনন্দ র‍্যালি


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন /
নিয়ামতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান পলাশের আনন্দ র‍্যালি

(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান MP। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও নেতৃত্ব দেন ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান পলাশ।
আজ ১ সেপ্টেম্বর সকালে আতিকুর রহমান পলাশের নেতৃত্বে ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাজারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “আজকের এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ জনগণের অধিকার আদায়ের প্রতীক। রসুলপুর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের হাতকে শক্তিশালী করতে হবে।” তিনি আরও বলেন, “আতিকুর রহমান পলাশের মতো নিবেদিতপ্রাণ ও তরুণ সমাজসেবক সমাজ সংস্কারে এগিয়ে এলে ৯ নং ওয়ার্ড একটি আদর্শ ও বৈষম্যহীন ওয়ার্ডে রূপান্তর হবে।”সভায় রসুলপুর ইউনিয়ন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান পলাশ বলেন, “শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আজীবন সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। দলীয় কার্যক্রমের পাশাপাশি আসন্ন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”উক্ত কর্মসূচিতে রসুলপুর ইউনিয়ন ও ৯ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

2

2