

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
আমশড়া কবরস্থানের দীর্ঘ দিনের খাদেম জেলহাকের হোসেনের ইন্তেকাল, দাফন সম্পন্ন।
সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের বাসিন্দা করস্থানের দীর্ঘ দিনের খাদেম জেলহাক হোসেন প্রামানিক যিনি সব সময় রাত দিন চব্বিশ ঘন্টা আমশড়া বিশাল কবরস্থানের ঝার জঙ্গল পরিস্কার থেকে শুরু করে মৃত্যু ব্যক্তিদের সিরিয়াল করে দেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ কর্ম করতে তিনি। আজ তিনিই ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী….রাজিউন)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) ভোর ৫টা ২৫ মিনিটে দীর্ঘ দিন শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার আমশড়া হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা বাদ যোহর সালাতর পর সালাতে জানাজা শেষে তাঁকে আমশড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কবরস্থানের খাদেম জেলহাক হোসেনের মৃত্যুতে আমশড়া গ্রামসহ পার্শ্ববর্তি এলাকার লোকজনও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :