

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের ঠাকুরদীঘি বাজার এলাকায় মোঃ ইফাজ নামের এক শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্র।
মারাত্মক রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন।
সূত্র জানায়, পূর্ব ওৎপেতে থাকা ছিনতাই কারীরা রাস্তা পার হওয়ার সময় শিক্ষার্থী ইফাজ উদ্দিনের ব্যাগ ও মোবাইল নিয়ে টানাটানি করে নিতে ব্যর্থ হতে গেলে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার ব্যাগে থাকা ২৫ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :