[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুরে পূর্বের বিরোধের জেরে মারপিট আহত -১ নগদ ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ।


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন /
নিয়ামতপুরে পূর্বের বিরোধের জেরে মারপিট আহত -১ নগদ ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ।

স্টাফ রিপোর্টার মোঃ শাহারিয়ার (‌সোহেল)
নওগাঁর নিয়ামতপুরে পূর্বের শত্রুতা ও বিরোধের জের ধরে সিয়াম তরফদার (১৯) কে মারধর করে গুরুতর আহত করে সাথে থাকা নগদ প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সিয়াম তরফদারের চাচা নূর মোহাম্মদ বাদী হয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে নিয়ামতপুর মডেল মসজিদের পাশে ড্রিমল্যান্ড কফি হাউজে এ ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সিয়াম তরফদার ও তার চাচা নূর মোহাম্মদ সকালে ড্রিমল্যান্ড কফি হাউজে অবস্থা করছিল। হঠাৎ কফি হাউজে নূর আলম ও আক্তারুজ্জামান এসে তাদের উদ্দেশ্যে অকর্থ্য ভাষায় গালমন্দ করে। এ সময় সিয়াম তরফদারকে কৌশলে ডেকে নূর আলমের দোকান ঘরে নিয়ে যায়। সেখানে আক্তারুজ্জামান হাতুড়ি দিয়ে সিয়ামকে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে নূর আলম ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে সিয়ামের মাথা ক্ষত বিক্ষত হয়। সিয়ামের চিৎকারে স্থানীয়রা ছুটি এসে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নূর মোহাম্মদ এর সাথে নূর আলমের দীর্ঘদিন যাবত পারিবারিক ও জমাজমি নিয়ে বিরোধ চলছিল।
ভুক্তভোগী সিয়াম তরফদার বলেন, আমি ও আমার চাচা ড্রিমল্যান্ড কফি হাউজে গেলে নূর আলম ও আক্তারুজ্জামান আমাকে কৌশলে ডেকে নিয়ে দোকান ঘরে যায়। সেখানে আমাকে হাতুড়ি দিয়ে নির্যাতন চালিয়ে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে মাথায় আঘাত করে। আমার ব্যাগে থাকা নগদ ১০ লাখ টাকা, ৮২ হাজার টাকার একটা আই ফোন ও বাটন মোবাইল ফোন তারা ছিনতাই করে নেয়। আমাকে এখনও প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রশাসনের নিকট আবেদন করছি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হউক।
ভিকটিম নূর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোন কথা বলতে রাজি হয়নি। সরাসরি এই প্রতিবেদকের সাথে কথা বলতে চায়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Bangla Photocard Generatorv3.7

2

2