

নিজেস্ব প্রতিবেদক সাগর,নিয়ামতপুর (নওগাঁ)
নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে ও শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেন নিয়ামতপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনগণের কল্যাণে দলমত নির্বিশেষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :