[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মীরসরাইয়ের ঝুলনপুল বাজারে বিএনপি নেতা নিজাম উদ্দিনের নের্তৃত্বে আনন্দ মিছিল।


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন /
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মীরসরাইয়ের ঝুলনপুল বাজারে বিএনপি নেতা নিজাম উদ্দিনের নের্তৃত্বে  আনন্দ মিছিল।

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের নের্তৃত্বে ঝুলনপুল বাজারে ২৩ আগষ্ট বিকাল ৫ টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি গ্রাম বড়ো বাজার হিসেবে সর্বাধিক পরিচিত ঝুলনপুল বাজার প্রদক্ষিণ করে বাজারের মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সভায় ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন ও দলের অপরাপর নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপি’র সাবেক মহাসচিব থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে আন্তরিক অভিনন্দন জানান।

Bangla Photocard Generatorv3.7

2

2