[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন /
বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম সরদার পাড়া এলাকার বাসিন্দা এনামুল হাওলাদারের বড় ছেলে। পরিবারের দুই ছেলের মধ্যে সে ছিল বড়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশু নাইম বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একপর্যায়ে ডোবার পানিতে নাইমকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই বছরের নিষ্পাপ শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ তারখ

Bangla Photocard Generatorv3.7

2