

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরে হযরত শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহ পীর কল্লা শহীদ (রহ.)-এর পবিত্র বাৎসরিক ওরস মোবারকের তৃতীয় দিন আজ।
ওরসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় দেশ-বিদেশের লাখো ভক্ত-আশেকানের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানমালা পরিচালনার জন্য এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাজার ও মেলা এলাকায় তিন শতাধিক পুলিশ সদস্য কঠোর নিরাপত্তাদায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এছাড়া রেলওয়ে ও নদীপথেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা নির্বিঘ্নে মাজার জিয়ারত ও বিভিন্ন ধমীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।
আপনার মতামত লিখুন :