

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মনোনীত ৬২ জন ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের নিয়ে ভূমিসেবা কার্যক্রম বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুসাইদ।
কর্মশালায় ভূমি সেবাকে আরও গতিশীল, সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত সহায়তাকারী ও অপারেটররা নির্ধারিত নিয়মে সাধারণ মানুষকে আরও দ্রুত ও দক্ষতার সাথে ডিজিটাল ভূমিসেবা প্রদানে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :