

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় মোহনপুর উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জি এ এম আব্দুল আওয়াল।
যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গফুর মৃধা ও বাকশিমইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের সহ সভাপতি হাসান আলী বিপুল, সেক্রেটারি অধ্যাপক ওয়ারেস আলী, কেশরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি ওয়াদুদ মল্লিক ও সেক্রেটারি আতিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় যুবসমাজের দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা উন্নয়ন এবং দেশ ও সমাজের কল্যাণে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জি এ এম আব্দুল আওয়াল বলেন, “তরুণরাই একটি দেশের ভবিষ্যৎ শক্তি। জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে তরুণদের দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে তাদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, “তরুণদের সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করা গেলে তারা একটি সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, “যুবসমাজের শক্তিকে ইতিবাচক কাজে কাজে লাগাতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তরুণদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবকদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। ২০২৬ সালের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘
আপনার মতামত লিখুন :