[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

জামায়াতের আমিরের উত্তরবঙ্গ সফর উপলক্ষে রায়গঞ্জে স্বাগত মিছিল


sohel প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন /
জামায়াতের আমিরের উত্তরবঙ্গ সফর উপলক্ষে রায়গঞ্জে স্বাগত মিছিল

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

জামায়াতের আমির ও জাতীয় সংসদের মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান (এমপি) মহোদয়ের উত্তরবঙ্গ সফর উপলক্ষে রায়গঞ্জে স্বাগত মিছিল করেছে নেতাকর্মীরা।

সোমবার (১০ আগস্ট ) সকালে রায়গঞ্জে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয় এবং আমীরে জামায়াতকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের রায়গঞ্জ উপজেলা শাখার আমির মোঃ আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, জাকারিয়া হোসেন, নজরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ, পৌর আমীর আলহাজ্ব হোসেন আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, চান্দাইকোনা ইউনিয়ন সভাপতি ডাঃ জাকারিয়া হোসেন ও ইউনিয়ন সেক্রেটারি সাইদুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7