[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা


sohel প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন /
মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ই আগষ্ট বিকালে শ্যামপুরহাটে ইউনিয়ন দলীয় প্রধান কার্যালয়ে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম শাহীন। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম শাহ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মন্ডল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান ফিফটি, জাকারিয়া মন্ডল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মতিউর রহমান।এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাকিবুল ইসলাম, বেলাল, আসলাম, এনামুল, ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের মুন্জু, রাসেল, আব্দুল কুদ্দুস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল রানা পলাশ, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, বাজার সমিতির সভাপতি বদের উদ্দিন সহ প্রমূখ।

Bangla Photocard Generatorv3.7