[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


sohel প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন /
নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, অধিকার রক্ষা ও নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের জোর আহ্বানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।
​দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় আদিবাসী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আদিবাসী জনগোষ্ঠী আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য অংশ। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও ভূমির অধিকার রক্ষায় বর্তমান সরকার সবসময় আন্তরিক। সমাজের সার্বিক উন্নয়নের জন্য তাদের মূলধারায় সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ অফিসার মোঃ রেজাউল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক আদিবাসী নারী-পুরুষ ও প্রতিনিধিগণ অংশ নেন।​আলোচনা সভায় অন্যান্য বক্তারা আদিবাসী সম্প্রদায়ের ভাষা, হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষা এবং তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা বৃদ্ধির জোর দাবি জানান। সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে তারা নিজেদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন।

Bangla Photocard Generatorv3.7