

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২৫ জুলাই (শনিবার) সকাল ১০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিএসএফআইসি সদর দফতর থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নর্থবেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) ও মহাব্যবস্থাপক (খামার)-সহ মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও নর্থবেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং সংগঠন ও মিলের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মিলের খালি জায়গা ও খামার এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :