অপরাহ্ণ ০৩:৪৫
মঙ্গলবার
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠন


sohel প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন /
সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠন

বান্দরবান জেলা প্রতিনিধি:- মোঃ নুরুল আলম)
আজ ২০ জুলাই ২০২৬ ইংরেজি রোজ সোমবার। সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কাজি মো: আজিজ উদ্দিন (অব: আর্মি)-কে সভাপতি মনোনীত করা হয়। নতুন এই কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং এতে মোট সদস্য সংখ্যা ১১ জন।
নবনিযুক্ত সভাপতি কাজি মো: আজিজ উদ্দিন তার বক্তব্যে উপস্থিত সকল সদস্য ও শিক্ষক বৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানউন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।